আগামী ১২ ফেব্রুয়ারি মিরপুর ও কাফরুলবাসী শুধু একজন সংসদ সদস্যকে নয়, বরং ‘আগামীর প্রধানমন্ত্রী’কে ভোট দেবেনÑএমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
গতকাল শুক্রবার জুম’আর নামাজের পর মিরপুর ৬০ ফিট পীরের বাগ মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পাকা মসজিদ থেকে শুরু হয়ে জনতা রোড, পরমা গলি, আল মোবারক মসজিদ হয়ে মুক্তি হাউজিং-এর কাছে গিয়ে শেষ হয়।
সমাবেশে মোবারক হোসেন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঢাকা-১৫ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে আয়োজিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম।
উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য মোঃ শহীদুল্লাহ, কাফরুল জোন টিম সদস্য মোঃ জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা নায়েবে আমীর আনিসুর রহমান, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী, থানা কর্ম পরিষদ সদস্য সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ রিপন, ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, মাহবুব কবীর এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যুবনেতা আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।