বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ১১ দলীয় জোটের প্রার্থী ড. হামিদুর রহমান আযাদকে দাড়ি পাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বড়ঘোপ বাজারের পশ্চিমে সাগর পাড়ে কুতুবদিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন ড. হামিদুর রহমান আযাদ এমপি হওয়া মানে একজন শক্তিশালি মন্ত্রী পাবে কক্সবাজার বাসী। তিনি বলেন, কুতুবদিয়া চার দিকে টেকসই বেড়িবাঁধ ও উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ১১ দলীয় জোটের প্রার্থীকে শক্তিশালি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র নাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারকারি একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করে এদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। নাহিদ আরো বলেন, ভারতের সাথে গোপন চুক্তি করে তারা আবারও নব্যফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের বয়কট করতে হবে।
ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন, টেকসই বেড়িবাঁধ ও কুতুবদিয়া বাসির প্রানের দাবি ফেরিঘাট এখন সময়ের দাবি। তিনি বলেন এই দাবি বাস্তবায়ন করতে হলে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ১১ দলীয় জোটের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা ইউছুফ আশরাফ বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের দোসরদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না।
বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন এজহার বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী তথা ডক্টর হামিদুর রহমান আযাদ কে বিজয়ী করতে হবে। নির্বাচনী জনসভায় আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর। উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ সহ স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।