দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম লুৎফর রহমান।
মঙ্গলবার (৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কৃত লুৎফর রহমান ঢাকা মহানগর দক্ষিণের অধীন বিলুপ্ত রমনা থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।