জামায়াতে যোগদান
নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও জাতীয় পার্টির ২০জন স্থানীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিকেল ৫টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক হিন্দু উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
নবযোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু, জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সভাপতি শুকুর আলী, জাহাঙ্গীর আলম (সদস্য), তফে হোসেন, লোকমান, শিক্ষক শ্রী শুসপন্দ্র নাথ, শ্রী আনাম, ডা. পুশিনাথ চন্দ্র, শ্রী শুদির চন্দ্র বাবু, নিরেন চন্দ্র, শ্রী কালিপদ চন্দ্র (রাজবাড়ী), শ্রী রামু চন্দ্র, নারায়ণ অধিকারী (ইউপি সদস্য)সহ মোট অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী।
মির্জাপুরে ‘ ভোটের গাড়ি’
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মির্জাপুর উপজেলায় পৌর শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে চল”িচত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে।
‘ দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মির্জাপুরে এ কার্যক্রম পরিচালিত হয়।
ইশতেহার ঘোষণা এক মঞ্চে
নালিতাবাড়ি (শেরপুর) সংবাদদাতা : শেরপুর-২, ১৪৪-নকলা-নালিতাবাড়ি আসনে নালিতাবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিনের সভাপ্রতিত্বে নির্বাচনের ইশতেহার নালিতাবাড়ি প্রতিদ্বন্ধী প্রার্থীদের উপস্থিতে অনুষ্ঠিত হয়। ঐক্য সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে শেরপুর ২- নকলা-নালিতাবাড়ি-আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া ভিপি, ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।
২৬ জানুয়ারী সোমবার দুপুরে নালিতাবাড়ি তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে এ এশতেহার প্রকাশ করা হয়। এসময় বিভিন্ন ধর্ম শ্রেনি ও পেশার মানুষের স্বতঃস্ফর্ত অংশ গ্রহণ লক্ষ্য করা যায়, ইশতেহার ঘোষণা কালে মোঃ গোলাম কিবরিয়া ভিপি বলেন নকলা-নালিতাবাড়ি বাসি কয় কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
বিএনপির থেকে ১৭ নেতা বহিষ্কার!
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার নিকলী বাজিতপুর কিশোরগঞ্জ ৫ সংসদীয় আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১৭ নেতা বহিষ্কার হয়েছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলী উপজেলার ১৭ জন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ কার্যকর করার কথা জানানো হয়েছে।
নিকলী বাজিতপুরের বহিষ্কৃত নেতারা হলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ খান।