ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন ও সিলেট -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সংশোধন নিজে থেকে শুরু করতে হবে। নিজে আমল না করে উপদেশ দিলে ইতিবাচক প্রভাব পড়েনা। অভিভাবক ও শিক্ষকদের ক্ষেত্রে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়া ও আখেরাতের শান্তি ও কল্যাণ চাই। আমাদের সন্তানদের গড়ে তুলতে চাই। আদর্শ সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার রেক্টর শিক্ষাবিদ জাহেদুর রহমান চৌধুরী, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদরাসার সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, মাওলানা হারুনুর রশিদ ও আহমদ আল মাসউদ প্রমুখ। সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।