বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তাঁতি দলেরসহ-সাংগঠনিক সম্পাদক জামাল ফকিরের নেতৃত্বে তাঁর অনুসারী উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের ওই নির্বাচনী সমাবেশে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ-এর হাতে হাত রেখে জামাল ফকিরের নেতৃত্বে তাঁতি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুনভাবে যোগ দেওয়া নেতাকর্মীরা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই যোগদানের ঘটনায় বাগেরহাট–৩ আসনের (রামপাল–মোংলা) রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ যোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।