দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও (সাতক্ষীরা -২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর ২ আসনের উদ্যোগে নির্বাচনী মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকা মুহাদ্দিস আব্দুল খালেক র বলেন, ‘জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তিনি আরো বলেন, ‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেয়া যাবে না। প্রশাসনের ভেতরে ও বাহিরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেনো, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।’