চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে গতকাল শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ, পল্টন থানা জামায়াতের আমীর শাহিন আহমেদ খানসহ বহু নেতাকর্মী। এ সময় অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান। তাঁদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
রাজনীতি
ইনকিলাব মঞ্চের আহতদের দেখতে ঢামেকে গেলেন জুবায়ের
চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে গতকাল শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের