জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাবি শাখা ছাত্রদলের রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী হামীদুল্লাহ সালমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (৫১ ব্যাচ) শিক্ষার্থী এম. মাহফুজুল হক।

সোমবার (২ মার্চ) সংগঠনের বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম মির্জা ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি হামিদুল্লাহ সালমান বলেন, "ক্যাম্পাসে চাঁদপুরের সকল শিক্ষার্থীর মধ্যে একটি সুন্দর, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ গড়ে তুলতে চাই।"
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের মো. আল-আমিন। সহ-সভাপতি পদে রয়েছেন মিলন মজুমদার, রেজনান চৌধুরী, সুমাইয়া ইসলাম সুখীসহ মোট ১৫ জন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের শারমিন জাহান দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিরাজ আহম্মদ নাঈম, মো. সাব্বির ও তন্ময় সূত্রধর তুষারসহ ১২ জন মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দিদার হোসেন ইফতিসহ পাঁচজন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. ইমরান হোসাইন, উপ-দপ্তর সম্পাদক আহনাফ হাসান, কোষাধ্যক্ষ মারজানা মাসুদ মিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান আশিক এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিসান।
শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক তাসনিয়া হোসাইন দ্রতি ও উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মিম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাত আরেফিন ও উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকবর খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহা বান্টা ও উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়েস আহমেদ শুভ, আইন বিষয়ক সম্পাদক মো. ফারাহ ও উপ-আইন বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান, ভর্তি বিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা ও উপ-ভর্তি বিষয়ক সম্পাদক তাশফি আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান এবং সহ-সম্পাদক পদে ১৮ জন মনোনীত হয়েছেন।
এছাড়া ৫৪তম আবর্তনের সকল শিক্ষার্থীকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।