জুড়ী( মৌলভীবাজার) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। সে হিসেবে জামানত রক্ষা করতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হতো।
এরমধ্যে ফুলতলি পীরের আঞ্চলিক সংগঠন আল ইসলাহ'র সতন্ত্র প্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট, গণফ্রন্ট প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।