বেশ কিছু আসনের ফল নিয়ে ইঁদুর বেড়াল খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেশ কিছু আসনে জানামতে আমরা এগিয়ে আছি। স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছে, তারা ঘোষণা দিচ্ছেন না। আমরা বুঝতে পারছি না কেন তারা ঘোষণা দিচ্ছেন না। মাঝখানে হঠাৎ করে কে কতটা আসন পেয়েছে সেটাও মাঝখানে উদাও হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ায় কৃতজ্ঞতা জানান। নির্বাচনে আমরা আমদের কার্যক্রম চালিয়েছি। অন্যপক্ষ তাদের কার্যক্রম চালিয়েছে। নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা সেই সংস্কৃতি পাল্টানোর পক্ষে। আমাদের কিছু অবজারবেশন আছে, সেই অবজারবেশনগুলো জাতির সামনে তুলে ধরার পক্ষে। যাতে একই অন্যায়ের পুনরাবৃত্তি না হয়। আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা এগুলো সমন্বয় করছি। আমরা বিষয়গুলো নিয়ে বসবো।

তিনি বলেন, বেশ কিছু আসনে জানামতে আমরা এগিয়ে আছি। স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছে, তারা ঘোষণা দিচ্ছেন না। আমরা বুঝতে পারছি না কেন তারা ঘোষণা দিচ্ছেন না। মাঝখানে হঠাৎ করে কে কতটা আসন পেয়েছে সেটাও মাঝখানে উদাও হয়ে গেছে। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো। একটু আগেও ওনারা প্রথম পর্যায়ে ১০টা/১২ টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করা শুরু করেছেন। বিষয়গুলো নিয়ে বসবো, বিশ্লেষণ করবো। আমাদের কোন ত্রুটি থেকে থাকলে সেটাও আমরা দেখবো। যদি সামগ্রিক কোন বড় ত্রুটি থেকে থাকে সেটা দেখবো। ছোটখাটো কোন বিষয় নিয়ে টানাটানি করবো না। এবং পুরনো রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।

তিনি বলেন, রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে রাজনীতি যারা করবেন তাদের মেনে নিতে হবে যে, পাশ করার গ্যারান্টি নিয়ে কোন নির্বাচন হয় না; রাজনীতিও হয় না। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা আশা করছি খুব দ্রুত সরকার অফিসিয়েলি রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আমাদের সিদ্ধান্ত জাতিকে জানিয়ে দেবো। আমরা আশস্ব করতে চাই যে, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করবো, মানুষের জন্য রাজনীতি করবো। আমরা বিরোধীতার জন্য বিরোধীতার রাজনীতি করবো না।

এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে অনেক কিছু হয়েছে। আমরা যা বলবো তথ্যভিত্তিক বলবো। আগে ১১ দল মিলে আমরা বসবো। তিনি ৮ আসনের কথা উল্লেখ করে বলেন, এখানে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।