যুবকদের হাতে বাংলাদেশ তুলে দেয়ার আকাক্সক্ষা ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের কারণেই একটি চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। তিনি বলেন, আমাদের যুব সমাজের কাউকে চাঁদাবাজ, দখলবাজ, অস্ত্রবাজ বানাবে- আমরা তা সহ্য করবো না। তাদেরও আমরা বুকে টেনে নিবো। সম্মানের কাজ তুলে দিবো। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিবো না। আমরা তাদের হাতকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো। তারাই বাংলাদেশ গড়ে দিবে। আমরা বিশ্বাস করি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে, বাংলাদেশ জাম্প দিয়ে, লাফ দিয়ে সামনে এগিয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজ রাজনীতিবিদদের সমালোচনা করে আমীরে জামায়াত বলেন, চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কী? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হলো নীতির রাজা। কেন চাঁদাবাজি করবেন? চাঁদাবাজি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী পাঠাবো না। সাথে আমরাও মাঠে নামবো, হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বৈষম্য চাই না। অবশ্য ন্যায় বিচার কায়েম করতে হবে, সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে মানুষের ওপর ছোঁ মারে।

তিনি বলেন, ২৮ তারিখ চাঁদাবাজদের হাতেনাতে শিক্ষা দিয়েছিলেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। আমি বাংলাদেশের মানুষদের কারওয়ান বাজারের মতো সবখানে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করছি। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, এটা হতে পারে সরকারের দায়িত্ব অবহেলা ও কিছু লোকের বাটোয়াোর কারণে। এসব দমন করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি ১২ তারিখ জনগণের ভোটে আমরা নির্বাচিত হলে, সকল চাঁদাবাজদের নির্মূল করা হবে। আমরা আশা রাখি, ১৩ তারিখ থেকে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। নির্বাচনের সাথে সাথে নব্বই ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। কারও মুখের দিকে থাকানো হবে না। চাঁদার কবল থেকে মুক্তির জন্য আমরা সেদিন নির্দয় নিষ্ঠুর হবো।

আমীরে জামায়াত বলেন, ১৯৪৭ সালে আমরা একটা ভুখ- পেয়েছি। এই সীমানার ওপর ভিত্তি করে ৭১ সালে যুদ্ধ হয়েছে, পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ২৪ এর আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল। কিন্তু নেতৃত্বে ছিল ছাত্ররা।

তিনি বলেন, এই আন্দোলনকে দমন করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। ১৬ জুলাই বোগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক সাহসী বিপ্লবী দাঁড়িয়ে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আবু সাঈদ ডানা মেলে দিয়ে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জীবন দেয়ার মাধ্যমে তার লাশ আর রক্ত এই জাতির কাছে আমানত রেখে গেছে, আমি যে প্রয়োজনে জীবন দিয়েচি, তোমরা সেটা পূরণ করবা।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষক তার পণ্যের মূল্য পায় না। পণ্য ঢাকায় আসতে আসতে মূল্য তিন চারগুন হয়ে যায়। এটির কারণ, সিন্ডিকেট ও চাঁদা। এদের কারণে কৃষক, ভোক্তা ও ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, এখন মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করবো, আমি চাঁদাবাজিও করবো; কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না। এটা কোন ধরণের কথা? আমি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না।

আমীর জামায়াত বলেন, ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খান মিলন এই এলাকার অনেক সমস্যার কথা বলেছেন। আগামীতে ক্ষমতায় আসলে, আমরা আমাদের অঙ্গীকার রাখবো, ইনশাআল্লাহ। আমাদের কাজের প্রমাণ, আমরা অতীতেও দিয়েছি। আমাদের দ্বারা পরিচালিত দুটি মন্ত্রণালয়ে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল।

এত দুর্নীতির মধ্যেও কেন আমরা পদত্যাগ করে মন্ত্রিত্ব ছেড়ে দেয়নি? বিরোধীদের এমন সমালোচনার জবাবে তিনি বলেন, অনন্ত তিনটি মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। দেশ ভালো মানুষের হাতে থাকলে দুর্নীতি হয় না, এটি অন্তত মানুষ বুঝতে পারে। দোয়া করেন, আমরা যদি ওয়াদা রক্ষা করতে পারি। জিতলে ওয়েলকাম, না জিতলে ওয়েলকাম, আমি ফল মানি না; এই সিস্টেম বন্ধ করতে হবে। কিন্তু নির্বাচন সুষ্ঠু হতে হবে, বলেন তিনি।

৫ আগস্ট পরবর্তী দলীয় ভূমিকার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বলেছিলাম, কারও ওপর প্রতিশোধ নেবো না, কারও ওপর জুলুম করবো না। একটিও মিথ্যা মামলা দেইনি। আমাদের আর্থিকভাবে নিঃস্ব করে দেয়া হয়েছে। তবুও আমাদের সহকর্মীরা কারও সাথে অন্যায় করেনি। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, তাই তারা চাঁদাবাজি করে না। আমাদের কর্মীরা আল্লাহকে ভয় করে। তাই, তারা কোনো অন্যায় করে না।

নির্বাচনী পরিবেশ নিয়ে ইসির উদ্দেশে তিনি বলেন, আলামত ভালো নয়। মা বোনদের গায়ে হাত দেয়া হচ্ছে। জায়গায় জায়গায় হামলা হচ্ছে, বাঁধা দেয়া হচ্ছে। আপনারা বলেছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। এখনো জনগ আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। অন্যতায় ব্যর্থতায় দায় নিতে হবে।

প্রতিদ্বন্দ্বী দলকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, এ আমাদের বন্ধুদের বলবো, গাল ভরে যে গণতন্ত্রের কথা বলেন, সেই গণগন্ত্রের পথে হাঠুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণের ইচ্ছা হলে গ্রহণ করবে।

বিগত ৫৪ বছর আমাদের উপর জুলুম ও

ফ্যাসিজম চাপিয়ে দেয়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখ- বদলাবে না, আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি বদলাবে। গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সাইফুল্লাহ মানছুরসহ স্থানীয় জামায়াত নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই, আমাদের শিশু, জনগণ ও মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই। সবাই মিলে সামনের দিনে দেশকে এগিয়ে নিতে চাই।

আমীরে জামায়াত বলেন, মিরপুর ও কাফরুল এলাকা দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। যাদের মাধ্যমে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাদের হাতে আল্লাহ যেন ক্ষমতা তুলে দেন সেই দোয়া করেন তিনি।

পরে তিনি দেশবাসীর দোয়া চেয়ে জামায়াতে ইসলামীর ডিজিটাল ক্যাম্পেইনের বাস ও অন্যান্য যানবাহনের উদ্বোধন ঘোষণা করেন।

আমীরে জামায়াত বলেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের শাসক না হয়ে যেন সেবক হতে পারি। যার যেটা পাওনা, অধিকার- সেটি যেন তাদের ঘরে পৌঁছে দিতে পারি। আমরা একটি দায়িত্বশীল বাংলাদেশ চাই। প্রেস বিজ্ঞপ্তি।