বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। এই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারায় নির্বাচনের শেষ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের প্রচার-প্রচারণা জমজমাট। রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১১ দলের সমর্থিত জামায়াতের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক উপজেলা নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী। এলাকার সমস্যা সমাধান ও প্রতি শুক্রবার বিনা খরচে চিকিৎসা সেবা গুঞ্জনে মুখরিত। এতে করে সর্বসাধারণ তার পক্ষে রায় দিবেন বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
দেশের অন্য স্থানের মত দীর্ঘ সময় রাজনৈতিক চাপে থাকার পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবারে রাজপথে নতুন উদ্যমে ফিরছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার কেবল অংশগ্রহণ নয়, বরং রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে দলটির আধুনিক ও যুগোপযোগী এক নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হবার কারণে ভোটের চিত্র পাল্টে যাচ্ছে। সর্বত্রই চলছে ‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ শ্লোগান। গতকাল সোমবার বিকালে শেষ মুহূর্তে জাায়াতের প্রার্থী ডাঃ আব্দুল বারী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার পূর্ব এলাকায় ভোটারদের বাড়ি গিয়ে তার পক্ষে রায় নিতে ভোট প্রার্থনা করেন। এ সময় বাড়ি বাড়ি হতে মহিলা,পুরুষ, ছেলে -মেয়ে বের হয়ে তাকে স্বাগত জানায়। অনেক পরিবার থেকে তাকে মালা দিয়ে বরণ করতে দেখা গেছে। পথে-ঘাটে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।