ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর শিবরামপুরের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে দেখতে যান আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি।
মুক্তিযোদ্ধা রমজান আলী গতকাল শনিবার ( ২৮ ফেব্রুয়ারি ) ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হন।
তিনি পাবনা-৫ আসনে নির্বাচন পূর্বকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলেন ।
আমীরে জামায়াত মুক্তিযোদ্ধা রমজান আলীর শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। এ সময়ে পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনার - ৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নাসিম, পাবনা পৌর জায়ায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, আটঘড়িয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমিরুল ইসলাম , ন্যাশনাল ডক্টরস ফোরামের ( এনডিএফ ) তাঁর সাথে ছিলেন।