বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ এবং জাতির কল্যানে জাতীয় সংসদে গঠন মুলক দায়িত্বশীল ভুমিকা পালন করবে।

গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত দায়িত্বশলি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও রংপুর-১ গংগাচড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক রায়হান সিরাজী, জামায়াতের রংপুর জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল। এ সময় মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, মহানগর তালিমুল কোরআন বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, গত ১২ ই ফেব্রুয়ারীরর নির্বাচনে দেশের সর্বস্তরের জনগন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইসলামের পক্ষ্যে ব্যাপকভাবে ভোট দিয়েছে। মানুষের এই অকুন্ঠ ভালবাসা দিয়ে আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের নিরলস ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত সময়ে আমরা নির্বাচনী যুদ্ধ করেছি, এখন দেশপ্রেমিক খাঁটি মুমিন হিসেবে নিজেদের গড়ার যুদ্ধ করতে হবে। আমরা জনগনের সেবকের ভুমিকা পালন করবো। যে দায়িত্বশীল আমিত্ব পোষন করবেন, তিনি জামায়াতের সবচেয়ে অযোগ্য ব্যক্তি বলে উল্লেখ করে মাওলানা হালিম বলেন, সংগঠনের সকল স্তরের জনশক্তিকে তাকওয়া অর্জনের জন্য পুরোদমে আত্নগঠন মুলক প্রশিক্ষন এবং কার্যক্রম বৃদ্ধি করতে হবে।