চট্টগ্রাম মহানগরীর ১১ দলের উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় করার লক্ষ্যে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে রোড শোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রোড শো উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে একটি নতুন ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন।
তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ, যেখানে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।