মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার শায়েদ আলী ভোটের লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া ০২ আসনে চলছে জমজমাট ভোটের প্রচার-প্রচারণা। এ আসনে জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী জামায়াত, মহিলা জামায়াত ও শিবিরের নেতা কর্মীদের নিয়ে রাত-দিন নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার ভোটাররা বিগত স্বৈরাচারী আমলের দেড়যুগ কোন ভোট দিতে পারেননি। তাই এবারে ভোট দেয়ার জন্য উদগ্রীব দেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওরপাড়ের ভোটাররা। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে কুলাউড়া-০২ আসনে মোট ভোটার ৩,০৩৪,২০ জন এর মধ্যে পুরুষ ১,৫৭,১২৮ জন মহিলা ১,৪১,৫৯২ জন ইউনিয়ন ১৩টি পৌরসভা ০১ টি। আসনে মোট প্রার্থী ০৭ জন। তন্মধ্যে জামায়াত প্রার্থী ইঞ্জি: শায়েদ আলী, বিএনপি শওকতুল ইসলাম, জাতীয় পার্টি আব্দুল মালিক, ইসলামি আন্দোলন বাংলাদেশ আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন, স্বতন্ত্র ফজলুল হক ও স্বতন্ত্র আলী আব্বাস খাঁন। উন্নয়নে পিছিয়ে থাকা এ সংসদীয় আসনে নানা কর্মসূচি নিয়ে মাঠ চশে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী ইঞ্জি: শায়েদ আলী। এখানে সু-সংগাঠিত জামায়াতের ভোট ব্যাংক রয়েছে। নম্র-ভদ্র এ ০প্রার্থীর প্রতি ভোটাররা ঝুকে আছে। এ আসনে মূলত জামায়াত - বিএনপির মধ্যে প্রতিদন্ধিতা হবে। এ দু দলের বাইরে অন্য দলের প্রার্থীরা তাদের প্রচারনায় ভোটারদের কাছে তেমন প্রভাব ফেলতে পারেনি। অনেক ভোটার বলছেন সব দল দেখেছি এবার জামায়াতকে দেখব। এছাড়া জামায়াত এক বছর আগে তাদের প্রার্থী ঘোষণা করায় প্রার্থীরা প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে ফেলেছে। অন্যদিকে এ আসনটিতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা ক্ষুদ্ধ থাকায় তাদের সমর্থকরা বিএনপি প্রার্থীর পক্ষে জোরালো ভূমিক্ষা নিচ্ছে না। ফলে বিএনপি কর্মীদের মধ্যে স্থবিরতা বিরাজ করছে। আর এ সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে হন্ন হয়ে ছুঠছে জামায়াত কর্মীরা। জামায়াত প্রার্থী মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জি: শায়েদ আলী সংবাদ মাধ্যমকে জানান ভোটের মাঠে আমি ভালো অবস্থানে রয়েছি। আমার সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার ভোটাররা পরিবর্তন চায়। আর এ পরিবর্তনের লক্ষ্যে জামায়াতকে মানুষ ভোট দিতে চায়। ইনশাআল্লা আমার জয় সু-নিশ্চিত। আপনি জয়ী হলে এ আসন নিয়ে আপনার পরিকল্পনা কি সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শায়েদ আলী বলেন জামায়াতের প্রথম লক্ষ্য সৎ লোকের শাসন। আমি জয়ী হলে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলব। এবং উন্নয়নে পিছিয়ে থাকা কুলাউড়া বাসীর স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সহ সামগ্রীক উন্নয়নে মনোনিবেশ করব ইনশাআল্লা।