আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফলে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ওই দিন সকাল ৯টায় তিনি বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েম। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা জোরদার করা হয়েছে। উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরবেন এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন।