চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী মাওলানা সোলায়মান খানের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে চান্দিনা পৌর সদরের মোকামবাড়ি হতে মিছিল টি শুরু হয়ে চান্দিনা বাস স্টেশনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী মাওলানা সোলায়মান খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক আমিনী, কুমিল্লা উত্তর জেলা সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, এনসিপির উপজেলা প্রধান সমম্বয়কারী আবুল কাশেম অভি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সাবেক সদস্য সচিব আবু হানিফ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিস আমীর মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি ডাক্তার কাউসার আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার, খেলাফত মজলিস উপজেলা সহ সেক্রেটারি কাওছার আহমেদ শোয়াইব, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ, আহত জুলাই যোদ্ধা শাকিল খান।