ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ৪৫ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন। নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ আবদুল ছালাম বৃহস্পতিবার দিনগত গভীররাতে ভোট গননা শেষে এ ফলাফল ঘোষনা করেন।