চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম-১০ গড়ে তুলতে চাই।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির সাধারণ মানুষ এবার ঐক্যবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ফটিকছড়িবাসী দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে প্রস্তুত।
হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কথা দিচ্ছি—জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো। সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লার বিকল্প নেই।
মাগুরা
মাগুরায় নির্বাচনী প্রচারণার মাগুরা সংসদীয় আসন ১ ও ২ বাংলাদেশ জামায়াতের প্রার্থী আব্দুল মতিন ও এম বি বাকের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা করেছেন। মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাঁড়িপাল্লা পতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন এ দুই আসনের প্রার্থী। প্রচারণায় বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। পরে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা কর্মীরা একটি মিছিল শহরের ভায়নার মোড় থেকে শুরু করে। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড হয়ে নতুন বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও মাগুরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চুসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন বয়সী নারী পুরুষ সড়কের দু’পাশে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকের অভিবাদন জানাতে দেখা যায়।
দুর্গাপুর, রাজশাহী
দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ করা হয়।প্রচারনার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলীপুর বাজার, গোপালপুর বাজার. আলীয়াবাদ ডাঙ্গোপাড়া,ইসবপুর,পালশা গণসংযোগে সাধারণ মানুষ ও তরুন ওনারীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায় মনজুর রহমান বলেন আমি বিজয়ী হলে নারীদের কর্মসংস্থান ও শিক্ষিত তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্হা করবেন বলে আসস্হ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ফজলুল বারী সোহরাব, ছাত্রশিবির জেলা সেক্রেটারি আ. রব, মাওলানা রফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি, প্রভাষক আমজাদ হোসেন উপজেলা শুরা কর্মপরিষদ,সদস্য নওপাড়া ইউনিয়ন আমীর সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম শিবির সভাপতি জাহিদুল ইসলাম সেক্রেটারি মুক্তাদির প্রমুখ।
বাগমারা (রাজশাহী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত মিলছে। উপজেলার ঝিকরা ইউনিয়নে সম্প্রতি পরিচালিত গণসংযোগে স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, একসময় ভিন্ন রাজনৈতিক প্রভাব থাকলেও বর্তমানে ঝিকরা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার প্রতীক বরাদ্দের পর থেকেই নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজারসহ আশপাশের এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরেন তিনি।
গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে ডা. আব্দুল বারীকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দলীয় বৈষম্য ও সেবা বঞ্চনার নানা অভিযোগ তুলে ধরেন। অনেক ভোটার প্রকাশ্যেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ ও সমর্থনের কথা জানান।
ফুলবাড়ি (কুড়িগ্রাম)
২৬ কুড়িগ্রাম ২ আসনে ১০ দলীয় ঐক্য জোটের শাপলা কলি মার্কার প্রার্থী ড. আতিক মুজাহিদ দিনব্যাপী গণসংযোগ ও মহিলা সমাবেশ করছেন ফুলবাড়ী উপজেলার সদর ও শিমুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়াড ও হাট বাজারে।সদর ইউনিয়নের খামারের বাজার,ভদের বাজার, বুদারবান্নী,নাওডাঙ্গা পুলেরপার বাজার কামালপুর, গংগার হাট, শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া বাজার, বোডের হাট,আছিয়ার বাজারের আশ পাশের এলাকার সাধারন ভোটারগনের সাথে খোলামেলা আলাপ -চারিতা করেন। গণসংযোগ কালে গংগারহাট ও মিয়াপাড়া দুটি পৃথকভাবে মহিলা সমাবেশ করেন। এসময় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশে তার সাথে ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওঃ আঃ মালেক, সেক্রেটারি মাঃ আব্দুর রহমানসহ জামায়াতে, এনসিপি ও ১০ দলের উপজেলা নেতৃবৃন্দ, শতশত নেতাকর্মী ভোটার সমর্থকদের বিশাল বহর।
ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানির দাড়ি পাল্লা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
লালপুর (নাটোর)
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। লালপুর ও বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষের কাছে তিনি দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকায় মাওলানা আবুল কালাম আজাদ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় ভোটারদের মতে, অন্যান্য প্রার্থীদের তুলনায় নৈতিকতা, যোগ্যতা ও জনসম্পৃক্ততার দিক থেকে তিনি অনেক এগিয়ে রয়েছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরায় জনগণের মধ্যে তাকে নিয়ে আশাবাদ সৃষ্টি হয়েছে।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের থানা রোডের পাশে আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
হাটহাজারী (চট্টগ্রাম)
হাটহাজারী পৌরসদরে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মো. নাছির উদ্দীন মুনিরের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি হাটহাজারী নূরানী মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি থানা এলাকা, বাসস্ট্যান্ড, কলাতল, কলেজ গেট, বউবাজার ও কাচারি সড়ক হয়ে ত্রিবেণীর সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন প্রকাশ করেন।
গণমিছিল শুরুর আগে মৌলানা নাছির উদ্দীন মুনির নূরানী মসজিদ এলাকায় কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা আহমদ শফী (রহ.) ও বাবুনগরী হুজুরের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মণিরামপুর (যশোর)
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি গঠন করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা আমীর ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যশোর জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ, যশোর জেলা এনসিপির সংগঠক আব্দুল আহাদ, সমন্বয়কারী নুরুজ্জামান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, সহসভাপতি রমিজ উদ্দীন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, মুফতি ইহসানুল বারী, খেলাফত মজলিসের মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা তবিবুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উবাইদুল্লাহ, জেলা এনসিপি সংগঠক ইমন বিশ্বাস, উপজেলা এনসিপি সংগঠক শহিদুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
বড়াইগ্রাম (নাটোর)
নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রামের বনপাড়ায় গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী (তাহাস), উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
শ্যামনগর (সাতক্ষীরা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আবারো সংসদে পাঠায়, তবে শ্যামনগরকে অবহেলা ও বঞ্চনা থেকে মুক্ত করে উন্নয়ন ও ন্যায়ের একটি মডেল জনপদে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ।
কৈখালী ইউনিয়নের কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমীর রাশিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাকসুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, মাওলানা আমিনুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের দশদলীয় জোটের মনোনীত প্রার্থী ডঃ মোঃ কেরামত আলীর নিয়মিত প্রচারণার ধারাবাহিকতায় শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি মোরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সবাই সভাপতিত্ব করেন শাহবাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামিল হক।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবেড. কেরামত আলী বলেন, আমরা জনগণের শাসক নই আমরা সেবক হতে চাই। আমরা সরকারি বড়দের সবটুকু জনগণের পৌঁছে দিতে চাই। সোনামসজিদ বাংলাদেশের দ্বিতীয় স্থলো বন্দর এটাকে আধুনিক আধুনিকায়ন করে জনসাধারণের কর্মসংস্থান বাড়াতে চায়। একই সাথে এখানকার ঐতিহাসিক সোনা মসজিদসহ পুরনো বহু স্থাপনাকে ঘিরে পর্যটন কেন্দ্র করা হবে এতে সরকারি রাজস্ব আসবে এবং বহু লোকের কর্মসংস্থান হবে। সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রাস্তা ফোর লাইন করা হবে। এলাকার মানুষের চাহিদার দিকে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন বর্ধিত করার জন্য আমরা সব রক্ত প্রচেষ্টা চালাব শুধু তাই নয় শিবগঞ্জে একটি মেডিকেল কলেজ খোলা হবে সেই সাথে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শিবগঞ্জের বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়াগড়ি সেখানে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজ দিয়ে স্বাবলম্বী করা হবে তাদের উৎপাদিত মাল বাজারজাতকরণের জন্য সরকার সচেষ্টা থাকবে।
শাজাহানপুর (বগুড়া)
বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজার, আটবাড়িয়া, কর্মকার পাড়া সহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
গণসংযোগকালে তিনি বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে করেছিলো। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে গাবতলী ও শাজাহানপুরকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষক, তরুণ সমাজ আজ দিশেহারা। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখুন।
গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
চরফ্যাশন (ভোলা) চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা চরফ্যাশন বারের সেক্রেটারি এডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিল প্রমুখ।
সাদুল্লাপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর হাইস্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩(সাদুল্লাপুর - পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
এছাড়া ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদুল্লাপুরের কৃতি সন্তান মুজাহিদ ফয়সাল, সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা ইদ্রিস আলীসহ ভাতগ্রাম খোর্দ্দকোমরপুরে ইউনিয়নের টিম সদস্য বৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় বজলার রহমান,প্রমুখ।
গৌরনদী (বরিশাল)
বরিশাল-১আসন বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা উপজেলার কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শরিফ এর সভাপতিতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈল ঝাড়া) এমপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন,এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধ, সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ সাবেক পৌর বিএনপি’র আহ্বায় মোঃ জাকির হোসেন শরীফ এ সময় সহযোগী সংগঠনের সদস্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।