বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও উত্তর থানার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বর্ষ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নাখালপাড়ায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরা সদস্য, তেজগাঁও উত্তর থানা আমীর ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী রাসিবুল হক নাসিফের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, মাস্টার নজরুল ইসলাম, কামরুল হুদা শামীম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে থানা আমীর হাফেজ মাওলানা আহসান উল্লাহর পরিচালনায় দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত সভা সমাপ্ত হয়। দোয়ায় স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়।