জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম আবর্তনের সাবেক শিক্ষার্থীদের ১ যুগ পূর্তি উৎসব উদযাপন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ৪৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা মিলে এক আলোচনা সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্তি উৎসব আয়োজনের জন্য একটি কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টন কে এবং সদস্য সচিব হিসেবে বাংলা বিভাগের শফিকুল ইসলাম শফিককে নির্বাচিত করা হয়। যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কে এম রিয়াদ, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের এ এস এম শাফি কামাল বিপ্লব, সহ কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের মাশফিকুর রহমান অন্তর।
এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয় শাহীনুর আক্তার প্রীতি, পূজাশ্রী পূজা, ফারজানা নিগার নিপ্পন, শফি উল আজম শাফি, মোঃ ইমরান হোসাইন, তহিদুল ইসলাম, মোঃ উজ্জ্বল হোসেন রাজা, আফরান হাসান শোভন, ফয়সাল ফু'য়াদ, সামজিদুর রহমান অমিয়।
আগামী ১ মে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সারাদিন ব্যাপী বর্ণিল আয়োজনের মাধ্যমে পূর্তি উৎসব উদযাপন করা হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে আনন্দ র্যালী, কেককাটা, স্মৃতিচারণ, বৃক্ষরোপণ, বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, কনসার্ট ইত্যাদি।
১ যুগ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, ❝ ৪৩ তম ব্যাচের ১ যুগ পূর্তি আমাদের জন্য একটি প্রচন্ড আবেগ ও ভালবাসার জায়গা। বন্ধুত্বকে সব কিছুর উর্ধ্বে রেখে সকল বন্ধুদের উপস্থিতিতে ও সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাআল্লাহ। ❞
উল্লেখ্য, ৪৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ২৮ এপ্রিল ২০১৪ সালে ক্যাম্পাস জীবনের যাত্রা শুরু করেছিল। ২৮ এপ্রিল মঙ্গলবার কর্মদিবস হওয়ায় ১ মে শুক্রবার ১ যুগ পূর্তি উৎসব উদযাপন করা হবে।
রাজনীতি
জাবিতে ৪৩ ব্যাচের '১ যুগ পূর্তি উৎসব' উদযাপন কমিটি গঠন