চকরিয়া উপজেলা ও পৌরসভা উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯টায় চকরিয়া স্থানীয় মিলনায়তনে রুকন শিক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষ শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকার গড়িমসি করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ শাহজাহান জোর দিয়ে বলেন, নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে। তিনি নেতাকর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা শিবিরে চকরিয়া উপজেলার জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

শিক্ষা শিবিরের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এতে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আরিফুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।