চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৯ আসনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রিকশা চালকদের সঙ্গে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একে এম ফজলুল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশে অংশ নেন।

নগরীর বাকলিয়া এলাকার একটি কমিউনিটি হলে আয়োজিত এ প্রীতি সমাবেশে রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে ডা. ফজলুল হক বলেন, রিকশা চালকরা শহরের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি নির্বাচিত হলে রিকশা চালকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আজ সকাল ১০টায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সরাইপাড়া ওয়ার্ডের পদ্মা পুকুর পাড় ও কড়াইতল এলাকায় এই গণসংযোগে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আগামী ১২ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে।

তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ির জনগণ ব্যালেটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।

জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আব্দুল্লাহপুর ইউনিয়ন, জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এছাড়া পশ্চিম জাহানপুরে নির্বাচনী ক্যাম্পিং উদ্বোধন করেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে যারা ব্যাংক লুট করেছে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ফটিকছড়ির আপামর জনগণ জাগ্রত হয়েছে, জনগণ দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রত্যাখান করেছে।

গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের নির্বাচনী গণসংযোগ ও দাঁড়িপাল্লা মার্কার মিছিল অনুষ্ঠিত।

গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পিংগলাকাঠি বাজার নলচিড়া বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে মিছিল সংযোগে ইউনিয়ন আমির মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল ও গণসংযোগে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন,বক্তব্য রাখেন, পৌর সেক্রেটার মাওলানা আজিজুর রহমান, পৌর বাইতুল মাল সম্পাদক মিজানুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতৃবৃন্দ।

কালাই (জয়পুরহাট)

জয়পুরহাটের কালাইয়ের উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনে ১১দলীয় জোটের নির্বাচনি জনসভায় সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা নির্বাচনি জনসভা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ-তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর আইন ও সৎলোকের কায়েমের লক্ষ্যে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।

পেকুয়া (কক্সবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টৈইটং উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউল হক সফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে বেকারত্ব নিরসনের পাশাপাশি সমাজ থেকে অন্যায়, জুলুম ও বৈষম্যের অবসান ঘটানো হবে। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গড়াই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

সাতকানিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ সময় ধরে সাতকানিয়া-লোহাগাড়া এলাকা ছিল অবহেলিত। উন্নয়নের নামে এখানে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। যেদিকে চোখ যায়, সেদিকেই অবহেলার ক্ষতচিহ্ন স্পষ্ট।

তিনি বলেন, আমি শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী, আদর্শিক সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রত্যাশা করছি। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে অতীতের ন্যায় আপনাদের সুখে-দুঃখে সাথী হয়ে থাকবো।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, আপনারা আমাকে একটি ভোট দেওয়া মানে আমি আপনাদের গোলাম হয়ে গেলাম। আপনাদের যেকোনো বিপদ-আপদে আমাকে অবশ্যই পাশে পাবেন। তিনি গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথা বলেন। এসময় ডেপুর্টি এটর্নি জেনারেল ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মোহাম্মদ ইসহাক,উপজেলা জামায়াতের সমাজ সেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহাদাত হোসেন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক পেয়ারু,সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন ও সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী।এছাড়াও জামায়ত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলায় গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ও রিকশা প্রতীকের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ উজ্জীবিত সাড়া দিয়েছেন।

গণসংযোগে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম। তিনি পথচারী ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে গণভোটে ‘হ্যাঁ’ ও রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিটি ভোটই গণতান্ত্রিক পরিবর্তনের একটি ধাপ, যা দেশকে নতুন পথে এগিয়ে নেবে।”

স্থানীয় নেতৃবৃন্দ—উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন সভাপতি নয়ন শেখ ও সেক্রেটারি মাহমুদুল হাসান— ইউনিয়ন বাসীর ঘরে ঘরে গিয়ে ভোটের গুরুত্ব বোঝান।

নোয়াখালী

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ আক্তার হোসেন সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই শিক্ষকের ব্যবহৃত ‘এমডি আক্তার হোসন’ নামে ফেসবুক আইডিতে দেখা যায়, জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার এবং ধানের শীষে ভোট দেওয়ার ভিডিওসহ বেশ কিছু কনটেন্ট তিনি শেয়ার করেছেন।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুন্সীগঞ্জ-১ আসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা এ কে.এম ফখরুদ্দিন রাজী। তিনি বলেছেন, মুন্সীগঞ্জ-১-এর মাটি থেকে দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। জনগণের কষ্টার্জিত টাকা আর কারও পকেটে যেতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মধ্যপাড়া মোড় থেকে এ প্রচারণা শুরু কওে ইছাপুরা কুসুমপুর গিয়ে শেষ হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

ঝিনাইদহ

চলো এক সাথে গড়ি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোয়ালপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোয়ালপাড়া বাজার ইউনিট জামায়াতের সভাপতি জহিরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবুবকর।

কেশবপুর (যশোর)

যশোর -৬ কেশবপুর জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা সদরে নির্বাচনী কার্যালয় মত বিনিময় কালে বলেন , আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেবোনা, আমরা চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজি করবোনা, কাউকে করতে দেবনা।তিনি বলেন দেশের কোন নাগরিক সংখ্যালঘু নয় সকলেই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান রাষ্ট্রভাবে সকলেই সমতার ভিত্তিতে অধিকার পাবে।

হবিগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দল (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত হবিগঞ্জ -৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেছেন, ‘হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে জনসংযোগ শুরু করে শহর প্রদক্ষিণ শেষে মোতালিব চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ কাজী মহসিন বলেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তন চায়। লুটপাট, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র পরিনত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিসুর রহমান। তিনি বলেন, ‘ইনসাফ ও সুশাসনের রাজনীতি জামায়াতই করে। জনগণ যদি দাঁড়িপাল্লাকে বিজয়ী করে, তবে হবিগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।’

সাদুল্লাপুর

ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক সরকার গঠন করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। মঙ্গলবার বিকেল ৫টায় সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঝাউলার বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের জনগণ ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় মানুষ আজ দাঁড়িপাল্লা প্রতীকের দিকে আশাবাদী হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শোষণ-বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।