রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম অজহারুল ইসলাম বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ সরকারী কলেজ অডিটরিয়ামে জামায়য়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, মাদকের কারনে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন, মহান রাববুল আল আমীন সিয়াম সাধনের মাধ্যমে তাকওয়া এবং ধৈর্যের প্রশিক্ষনের জন্য পবিত্র রমজান মাস দিয়েছেন। সেই সাথে সমাজের গরীব মানুষ সহ সকলের ঈদের খুশির শরিক ও কল্যান করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির প্রচলন করেছেন এই মাসে। এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য ও ভিতি সৃষ্টি করে তাকওয়া অর্জন করতে তাগিদ দেয়া হয়। সমাজে জুলুম, ব্যভিচার, অন্যায় অত্যাচার থেকে নিজেদের বিরত রাখার প্রশিক্ষন দেয়া হয় এই মাসেই।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের বদরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শাহানুর ইসলাম, উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক,ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, যুব বিভাাগের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাসউদ হাসান রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি উপস্থিত জনতার উদ্যেশে আহবান জানিয়ে বলেন আসুন আমরা রমজানের শিক্ষা নিয়ে সমাজের সকল অন্যায় অনাচার থেকে নিজেদের বিরত রাখি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ইসলামের পথে জুলুম অত্যাচার সহ্য করতে হবে। কষ্ট ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তাকওয়ার মাধ্যমে এটা মোকাবেরা করতে হবে। তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যারা ভোট দিয়েছেন, বা যারা দেন নাই আমি এখন সবার এমপি। এলাকার যে কোন মানুষের কল্যানে বৈধ কাজে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি মামলাবাজ না। অপরাধ না করলে রাজনৈতিক কারনে কারও বিরুদ্ধে আমরা অন্যায়ভাবে মামলা করবো না। আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষি দিয়েছেন তাদের বিরুদ্ধে কোন প্রতিশোধ নেইনি । তাদের বিচার আল্লাহই করবেন। এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাঁদের আইনের কাছে সোর্পাদ করার আহবান জানান তিনি।