আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
৪ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক মি. চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।
বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে।
ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধাান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।