জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে কুষ্টিয়া শহরে মহিলা জামায়াতের স্মরণকালের বৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুষ্টিয়া শহরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের মহিলা বিভাগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ নারীও মিছিলে অংশ নেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ গণমিছিলটি কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর এনএস রোডে গিয়ে শেষ হয়।

মিছিলটি কুষ্টিয়া শহরের সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় সাধারণ জনগণের মতে, এই গণমিছিল জামায়াতের পক্ষে বিজয়ের সুবাতাস চারদিকে ছড়িয়ে দিয়েছে।