বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, মাহে রমযান মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে আমাদের জন্য বড়ই নেয়ামত। রমযান আমাদেরকে সংযমের শিক্ষা দেয়। রমযানের প্রকৃত শিক্ষা আমরা যদি নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে ইহকাল ও পরকালে অবশ্যই সফল হতে পারব।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত “মাহে রমযানের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছাবের আহমদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক, সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম, শ্রমিক নেতা রফিক দিদার ও আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সংযম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।