বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভার প্রস্তুতি সম্পর্কে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি বলেন, সকাল ১০ টায় জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই জনসভায় যোগ দিবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এ জনসভার আয়োজন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ইতোমধ্যে আয়োজনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। জামায়াতের আমীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। ডা. শফিকুর রহমানের এই জনসভাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে জনসমুদ্রে পরিণত হবে, তৈরি হবে গণজাগরণ বলে আশা করছেন জামায়াত নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসের নজিরবিহীন একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের (শিবগঞ্জ) ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ড. মো. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের (সদর) মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ মো. গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো. আব্দুল আলিম।