বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পারছি, জনগণ অধীর আগ্রহে বসে আছে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য। তারা বলছেন, এখন সময় এসেছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে হবে। আপনারাও কুরআনের সমাজ কায়েম করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বৃহস্পতিবার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের বাস্তুহারাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ, কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাঁদ, কাজী জিয়াউর ইসলাম প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা আজ সর্বস্তরের মানুষের দাবি। শান্তির জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আল্লাহর আইন বাস্তবায়িত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে এবং নাগরিকের অধিকার নিশ্চিত হবে। তিনি সংসদে যেতে পারলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান এবং বেকার যুবকদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা প্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জামায়াত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। এগুলো না হলে দেশে বেকারত্বও থাকবে না, ইনশাআল্লাহ। এবার সময় এসেছে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে জনগণের প্রতিনিধিত্ব করার। গণসংযোগকালে ভোটারদের মধ্যে দাঁড়িপাল্লা স্লোগান ও উষ্ণ সমর্থনের পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটাররা হ্যান্ডশেক ও কোলাকুলি করে প্রার্থীকে সমর্থন জানান।