বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে রাজবাড়ী জেলা শাখার সভাপতি রাজবাড়ী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহাম্মদ খান এর সভাপতিত্বে জেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আব্দুল হাই জোয়ার্দার এর সঞ্চালনায় গতকাল ৪ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক ওলামা মাশায়েখ ও আইম্মায়ে মাসাজিদ গণের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি আর ই এল' র কেন্দ্রীয় সভাপতি রাজবাড়ী জেলা শাখার সাবেক আমীর মোঃ আক্তারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য জেলা জামায়াতের আমীর রাজবাড়ী ১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যখনই জাতির কোন প্রয়োজন হয়েছে তখন আলেম-ওলামাগণ পিছিয়ে থাকেন নাই, তারা সবসময়ই আন্দোলন সংগ্রামের সামনের সারিতে ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই উপমহাদেশে জনকল্যাণমূল যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলনের পুরাভাগে আলেমদের অবস্থান ছিল স্পষ্ট। অথচ ব্রিটিশ বিদায়ের পর থেকেই আলেমদেরকে এই উপমহাদেশে বারবার কোণঠাসা করে রাখা হয়েছে। তাদের কোন অবদানের স্বীকৃতি রাষ্ট্র বা এই সমাজ দিতে চায়নি। ২৪ এর জুলাই আন্দোলনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা খাটো করে দেখার কোন সুযোগ নেই। এখন সময় এসেছে আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে দ্বীন প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়ার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে মুসলমানেরাই একসময় রাষ্ট্রীয় নিগ্রহের শিকার ছিল। এর কারণ কি ছিল? তা আমাদেরকেই খুঁজে বের করে দূর করতে হবে। আগামীতে যদি এই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে আমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।

বাংলাদেশের পূর্বাকাশে ইসলামের লাল সূর্য উদয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। অতএব সেই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দেয়া বিধানের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা, আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, অধ্যক্ষ (অবঃ) মাওলানা মোঃ শামসুর রহমান , সাবেক সচিব মোঃ কসিম উদ্দিন, অধ্যক্ষ (অবঃ) মাওলানা মোঃ আব্দুল কাদের, মাওলানা মোঃ হেমায়েত উদ্দীন, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, মাওলানা মোহাম্মদ ইউসুফ নোমানী, মাওলানা সিয়াম হোসাইন প্রমুখ।