রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদর্প্রাথী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সমাজ এবং রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নারীরাই অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি গত শনিবার রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ পৌরসভার স্থানীয় মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী বদরগঞ্জ মহিলা বিভাগ আয়োজিত এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশে জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি বলেন নারীরাই দেশের অর্ব্ধেক জনশক্তি। তারা সমাজ উন্নয়নে চালিকা শক্তি হিসেব কাজ করছে। তারাই পারে এদেশকে বৈষম্যহীন সত্য ও সুন্দরের নতুন পথের দিশা দিতে। এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে এদশের যুব এবং ছাত্র-জনতার পাশাপাশি ছাত্রী ও নারী সমাজ অবিস্মরণীয় অবদান এবং আত্নত্যাগ করেছে। তাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে লাভ করেছি। আসুন আমরা সবাই মিলে নারীদের সাথে নিয়ে একটি উন্নত ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। এটিএম আজহারুল ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে নারীদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমেই দেশের কল্যাণ নিহিত। এজন্য উচ্চ শিক্ষা গ্রহন ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীদের আত্ননির্ভরশীল হয়ে গড়ে উঠতে হেেব। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সংরক্ষণও ব্যবহার করবো।