ড. আব্দুল মান্নান ফটোগ্রাফি চ্যালেঞ্জ-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে শহীদ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে পুরস্কার বিতরণীয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. আব্দুল মান্নান।
মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মো. দেলোয়ার হোসাইন এবং জকসু জিএস আব্দুল আলীম আরিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য মাষ্টার রুহুল আমিন, মির বাহার আমিনুল ইসলাম, নেছার উদ্দিন, ড. আব্দুল মান্নান ফটোগ্রাফি চ্যালেঞ্জ ২০২৫ এর কোওর্ডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ড. আব্দুল মান্নান ফটোগ্রাফি চ্যালেঞ্জ-২০২৫ এ অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা হয়।