চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১১ দলের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও জেলা আমীর রুহুল আমিন বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহ¯পতিবার (১২ ফেব্রুয়ারী) দিনগত রাতে ফলাফল ঘোষণা করে জানান, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩ ভোট। ৫৭ হাজার ৮৪৮ ভোটের বড় ব্যবধানে রাসেল, শরীফকে পরাজিত করেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম আজিজী ১০ হাজার ১২২ ভোট পেয়েছেন। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ এবং না ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি। এখানে মোট ভোট পড়েছে ৭৪ দশমিক ৫১ শতাংশ।
এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ৮ হাজার ১১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি ভোট। রুহুল আমিন ৪৪ হাজার ১৩৪ ভোটে মাহমুদ হাসান খান বাবুকে পরাজিত করেছেন। আর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিব পেয়েছেন ৬ হাজার ৩৭৪ ভোট। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪টি, আর না ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি। ভোট পড়েছে ৭৮ দশমিক ২৭ শতাংশ।