নির্বাচনে বিএনসিসি বিএনপি আপত্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক পোস্টে এ প্রতিক্রিয়া জানায়।
পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-
নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে একটি বৃহৎ রাজনৈতিক দল। এর পেছনে কী কারণ থাকতে পারে?
যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, জীবন দিয়ে রাজনীতি করার অধিকার এনে দিয়েছে—সে বিষয়টি হয়তো দলটি ভুলেই গেছে। ক্ষমতায় যাওয়ার মোহ তাদের অন্ধ করে ফেলছে।
মনে রাখবেন, এবারের নির্বাচনে ‘কিং মেকার’ হবে এই তরুণ ভোটাররাই। কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, শিক্ষার্থীরাই ইনশাআল্লাহ তা রুখে দেবে।