কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১(তালা -কলারোয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এর দাড়িপাল্লা পেয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৭৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুল ইসলাম হাবিব এর ধানের শীষে পেয়েছে ১ লক্ষ ৬৯হাজার ৯৯৫ ভোট। জাতীয় পার্টির জিয়াউর রহমান এর লাঙ্গল পেয়েছে ২ হাজার ৫৪৪ভোট। বাংলাদেশ কঙগেসের মোঃ ইয়ারুল ইসলাম ডাব পেয়েছে ৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ রেজাউল করিম পেয়েছে ২ হাজার ৭১ভোট।