কালিগঞ্জ, সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নের আচার্য পাড়া সনাতন ধর্মালম্বিদের সাথে জামায়াতের ইসলামীর নির্বাচনীয় মতবিনিময় অনুষ্ঠিত। গত শুক্রবার বিকাল ৫ টায় নুরইসলামের সভাপতিত্বে ও কুশুলিয়া ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ এবাদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সহসেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। এই মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বদের পক্ষ থেকে কথা বলেন শ্রী অলক কুমার, শ্রী কান্তিপালসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।