বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী তাদেরকে বেকার ভাতা দিয় পঙ্গু করা হবেনা তাদেরকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কল্যনে কাজ করবো আমরা।

আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জামায়াতে ইসলামী কাউকে জুলুম অত্যাচার করে নাই, কারও বাড়িতে একটি ঢিলও ছুড়েনি অথচ আমাদের উপর তারা হামলা, মামলা, গ্রেফতার, ফাঁসি দিয়ে জুলুম অত্যাচার করেছে। আমরা দায়িত্ব পেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবো। যাদের নিজেদের মধ্যে সাম্য নেই তারা দেশে কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করবে? দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে তাই তারা মিথ্যা প্রচারণা ব্যস্ত।

৫৫ বছরে জাতি জামায়াত কে কাছ থেকে দেখেছে কাজেই এবার তারা ১২ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবে।

গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ ১নং (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী ডাক্তার মোঃ আবুবকর সিদ্দিকের সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ঘিওর উপজেলা আমীর মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুঃ জাহিদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু জিএস আবদুল আলিম আরিফ।

এতে প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ ১ নং আসনের এমপি প্রার্থী ডাক্তার মোঃ আবুবকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এনসিপি মানিকগঞ্জ জেলা এম্বাসেডর এডভোকেট জাহিদুর রহমান তালুকদার, জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন খান, মাওলানা উমর ফারুক, শিবালয় উপজেলা আমীর হাফেজ হাতেম আলী প্রমুখ। জনসভায় দাঁড়িপাল্লা প্রতিক হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী পুরুষ শ্লোগান সহ এতে অংশ গ্রহণ করে।

সাধারণ ভোটারদের অভিমত এখানে বিএনপি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সহ ত্রিমূখী লড়াইয়ে শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।