ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির প্রার্থী মো. আমিনুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সাইফুল ইসলাম ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।

ঢাকা-১৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি।