ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ আসনটিতে মাছুম মোস্তফা ৮২১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার (ধানের শীষ) ৭৯ হাজার ৪১২ ভোট পেয়েছেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।