এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সাথে ভোট কেন্দ্রে ভোট দিতে আসুক। সবাই যেন যেন দলে দলে আসে।

তিনি এখনই সময় দেশের মালিকানা বুঝে নেয়ার। এতদিন এই সুযোগ ছিলো না। অভ্যুত্থানের পর সুযোগ হয়েছে। তাই জনগন যেন হ্যা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন।

বৃহস্পতিবার বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট প্রদান শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের উপর হামলা করা হয়েছে। জনগনের মধ্যে ভীত তৈরি করা হয়েছে। অনেক গুলো জায়গায় হামলা হয়েছে। আমাদের নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু আমরা এই প্রতিকূলতা কে ফোকাস করছিনা। আমরা চাই জনগন ভোটে আসুক। ব্যালটের মাধ্যমে এসবের জবাব দিক।

নাহিদ বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে সেটা প্রত্যাশা করি। তাদের নিরেক্ষতার মধ্যামে ভোট সুষ্টু হোক সেটাই চাই।

এই আসনে তিনি ছাড়ারও আরো ৯জন প্রার্থী রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর: ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ এবং ৪২ নিয়ে ঢাকা ১১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪,৩৯,০৭৮ যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৮৭৭, নারী ভোটার, ২,১৬,১৯৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিন জন।