রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ চলছে।
সোমবার সকালে সাড়ে ৮টার দিকে ভাষানটেক বিআরবি মাঠ থেকে দাঁড়িপাল্লার সমর্থনে নারী মিছিল বের হয়। এতে ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ছাড়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নেতৃত্ব দেন। ব্যাপক সংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১০ টার দিকে গুলশান-২ গোলচত্ত্বর থেকে নির্বাচনি গণসংযোগ ও মিছিল বের করা হয়। এতে ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান ও শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
মিছিলটি গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকে গুলশান-১ নম্বরে ইমানুয়েল'স পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন ডা. খালিদুজ্জামান। এছাড়া নির্বাচনি প্রচারের শেষ সময় পর্যন্ত নানা স্থানে তিনি গণসংযোগ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজনীতি
ঢাকা-১৭ আসনে খালিদুজ্জামানের ব্যাপক গণসংযোগ, নারীদের মিছিল