পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, একটি নিরাপদ ও মানবিক এবং বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই আমার লক্ষ্য। আপনাদের দোয়া, সমর্থন ও ভালবাসা আমাদের পাথেয় হবে ইনআশাল্লাহ। ভোটের মাধ্যমে আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বিজয় অর্জন করিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দলের প্রতিনিধি ছিলাম, আমাদের প্রতিশ্রতি ছিল। নির্বাচিত হওয়ার পর দলমত, ধর্ম নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি হিসেবে আমরা ভূমিকা পালন করতে চাই। নিরপেক্ষভাবে ও সততা এবং দায়িত্বশীলতার সাথে হক আদায় করে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব পালন করতে চাই। তিনি বলেন, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন, সেটি আমানত হিসেবে দায়িত্ব পালন করতে পারি। চাঁপাইনবাবগঞ্জ অবহেলিত জনপদ, এখানকার প্রান্তিক জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চল ও দিয়াড় অঞ্চলের মানুষ চরমভাবে অবহেলিত জীবনমান। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া এলাকা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। দাবি দাওয়া ছিল এর মধ্যে রেললাইন সম্প্রসারণ, আন্তঃনগর ট্রেন ম্যাংগো ইন্ডাষ্ট্রি, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষিভিত্তিক অব্জল, নদী ভাঙ্গন রোধ ও দিয়াড় অঞ্চলের উন্নয়নে আমাদের ভূমিকা থাকবে অপরিসীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ মিজানুর রহমান। জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর সাবেক ও এমপি মোহাঃ লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, এডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।