কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামায বাদ কলারোয়া বলমাঠ থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে এ নির্বাচনী গণমিছিলটি বের হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর নেতৃত্বে বিশাল গণমিছিলটি বলমাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বলমাঠে এসে শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে গণমিছিলে অংশ গ্রহণ করেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর মাষ্টার হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজান কবির, অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, সাবেক চেয়ারম্যান মাষ্টার শওকত আলী,কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, আনোয়ারুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ।