সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাযার পর সংসদ নেতার কক্ষে এ বৈঠকটি হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং গণভোটে ‘হ্যাঁ এর পক্ষে দেয়া জনরায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।