গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রীদের শপথ পড়ানো হয়, তারপর শপথ পাঠ করেন প্রতিমন্ত্রীরা। শপথের পরই আলোচনায় আসে কারা কোন দায়িত্ব পেলেন তা নিয়ে।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া সালাউদ্দিন আহমদ- স্বরাষ্ট, আমীর খসরু মাহমুদ চৌধুরী- অর্থ ও পরিকল্পনা, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন- মহিলা ও শিশু, সমাজকল্যাণ, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)- পররাষ্ট্র, আব্দুল আউয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু- ভূমি, নিতাই রায় চৌধুরী- সংস্কৃতি বিষয়ক, মোহাম্মদ আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-ধর্ম, আরিফুল হক চৌধুরি- শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খন্দকার আবদুল মুক্তাদির- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানি সম্পদ, এহসানুল হক মিলন- শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম- বেসামরিক বিমান ও পর্যটন, আসাদুল হাবীব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত, দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রাম, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ফকির মাহবুব আনাম- ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, শরীফুল আলম- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, শামা ওবায়েদ- পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য, ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি, ফারহাদ হোসেন আজাদ- পানিসম্পদ, আমিনুল হক (টেকনোক্র্যাট)- যুব ও ক্রীড়া, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, হাবিবুর রশিদ (এমপি), সড়ক পরিবহন ও সেতু, মো. রাজিব আহসান (এমপি), রেলপথ মন্ত্রণালয়; নৌ-পরিবহন, মো. আব্দুল বারী (এমপি), জনপ্রশাসন, মীর শাহে আলম (এমপি), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (এমপি), অর্থ-পরিকল্পনা, ইশরাক হোসেন (এমপি), মুক্তিযুদ্ধ, ফারজানা শারমীন (এমপি), মহিলা ও শিশু -সমাজকল্যাণ, শেখ ফরিদুল ইসলাম (এমপি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ, মো. নুরুল হক নুর (এমপি), শ্রম ও কর্মসংস্থান-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, ইয়াসের খান চৌধুরী (এমপি), তথ্য ও সম্প্রচার, এম ইকবাল হোসেইন (এমপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, এম এ মুহিত (এমপি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি, আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি), গৃহায়ন ও গণপূর্ত, ববি হাজ্জাজ (এমপি), শিক্ষা মন্ত্রণালয়- প্রাথমিক ও গণশিক্ষা, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।