নেত্রকোণায় জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০ থেকে চলে এ কর্মশালা। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বদরুল আমিনের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা। তিনি বলেন, মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কিন্তু জামায়াতের প্রস্তুতির ঘাটতি আছে। এখন আমাদের দরকার সাংগঠনিক মজবুতি অর্জন। গণভোট নিয়ে সরকার যা করছে আমরা সংসদে ও রাজপথে এর জবাব দিবো ইনশাআল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় জেলা জামায়াতের আমির বলেন, নির্বাচনের পর আমাদের দাওয়াতী কাজে কিছুটা শীতলতা এসেছে। আগামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামের আলোকে সাজাতে প্রত্যেক রোকনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।প্রতিমাসে আমাদের দাওয়াতী কাজে ১ জন রোকন ১৫ জন,কর্মী ৫ জনকে দাওয়াত দিবেন। গ্রাম থেকে শহর কোন ঘর বা বাসা আমাদের দাওয়াতের বাহিরে থাকবেনা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।এটা কোন দলের হবেনা এটা হবে জনগণের বাংলাদেশ। তিনি আরও বলেন, আমরা লক্ষ করছি সরকার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফার ১ম দফা ছিলো সংবিধান সংস্কার করা কিন্তু সরকার এটা থেকে সরে এসেছে। আমরা জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দিবো উক্ত কর্মশালায় প্রতি উপজেলা থেকে প্রায় শতাধিক কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন।