জামায়াতে ইসলামী সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, পাহাড়ে একটা অশান্তি লেগে আছে। এই অশান্তি আমরা চাই না। জামায়াতে ইসলামী সরকারে আসতে পারলে পাহাড়ে এ সমস্যার যৌক্তিক সমাধান করবো। পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন জামায়াত আমির। পরে আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন তিনি। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’।