বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আয়োজনে নির্বাচনী জনসভা শনিবার সন্ধ্যায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি থেকে ৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। বিএনপি থেকে জামায়াতে যোগদানকৃতরা হলেন বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের বিএনপি নেতা মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ কামাল, এমান হোসেন ও মোহাম্মদ আইউব। জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হকের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম হাসান, এডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক ছাত্রনেতা আমিনুল হক মাওলা, মহিন উদ্দিন মজুমদার, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক শাহাদাত হোসেন, জামায়াত নেতা মোহাম্মদ সোহেল, আবুল কালাম আজাদ, সামছুল হক, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইসমাঈল হোসেন, মহিন উদ্দিন সোহাগ, দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, জামায়াত নেতা মোশাররফ হোসেন খোকন, এডভোকেট ওমর ফারুক, জামায়াত নেতা মোহাম্মদ লিটন-সহ আরো অনেকে।